Viqarunnisa Alumni Association

রাজধানীতে ‘ভিকিস মিনাবাজার’ যেন নারী উদ্যোক্তাদের মিলনমেলা

দেশের নারী শিক্ষার অগ্রদূত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বেইলি রোডস্থ প্রধান ক্যাম্পাসে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ভিকিস মিনাবাজার ২০২৬’। ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে বিদ্যালয় মিলনায়তনে আজ শুক্রবার (৬ মার্চ) সকালে প্রধান অতিথি হিসেবে ভিকিস মিনাবাজারের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

উদ্বোধনী অনুষ্ঠানে ভিকারুন্নিসা নূন স্কুল ও কলেজের প্রধান অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাজেদা বেগম, শাখা প্রধানগণ, শিক্ষকবৃন্দ, ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ব্যারিস্টার ইফফাত গিয়াস এবং নির্বাহী পরিচালক ডা. আফসানা আলমগীর খানসহ কার্যকরী পরিষদ ও এফবিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক ডা. আফসানা আলমগীর খান বলেন, “ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের ৭৫ বছর পদার্পণ উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে এবং ৮ মার্চ বিশ্ব নারী দিবসকে সামনে রেখে ভিকারুননিসার নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং শিক্ষার্থীদের সৃজনশীলতাকে উৎসাহিত করতে এই বিশেষ মেলার আয়োজন করা হয়েছে। ভিকারুন নিসা এলামনাই এসোসিয়েশনের মূল লক্ষ্য ভবিষ্যৎ নেতৃত্বে নারীদের অগ্রগামী করা। ‘বন্ধুত্বের বন্ধন ও উদ্যোক্তাদের স্বপ্ন’ এই মূলমন্ত্র নিয়ে আয়োজন করা হয়েছে এবারের ভিকিদের মীনাবাজার ২০২৬।”

ভিকারুননিসা নূন স্কুল ও কলেজকে বিশ্বের রোল মডেল হিসেবে গড়ে তোলার স্বপ্নের কথা জানিয়ে অধ্যক্ষ মাজেদা বেগম বলেন, “কারিকুলাম ও শিক্ষার সামগ্রিক মান এবং পরিবেশ উন্নয়নের জন্য সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে ভিকারুন নিসা স্কুল ও কলেজ।”

প্রধান অতিথির বক্তব্যে ববি হাজ্জাজ বলেন, “সরকার স্কুল ও কলেজের কারিকুলামে ধাপে ধাপে প্রয়োজনীয় পরিবর্তন ও পরিবর্ধন আনতে কাজ শুরু করেছে। পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত হওয়ার ওপরও গুরুত্বারোপ করা হবে, যাতে তারা একটি সুস্থ, ভারসাম্যপূর্ণ ও মানবিক ব্যক্তিত্ব এবং দক্ষ মানবশক্তি হিসেবে গড়ে উঠতে পারে।”

ভিকারুন নিসা এলামনাই এসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার ইফফাত গিয়াস সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমরা এলামনাই এসোসিয়েশনের মাধ্যমে প্রধান অতিথির কাছে ভিকারুন নিসা স্কুলের ভর্তি প্রক্রিয়াকে লটারিমুক্ত করার অনুরোধ জানাই। ভিকারুন নিসা স্কুলসহ শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষার মান উন্নয়নে যেকোন কার্যক্রমে সহায়তা করবে ভিকারুন নিসা এলামনাই এসোসিয়েশন।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
Scroll to Top