গত ৮ মার্চ, ২০২৬ তারিখে আমাদের এক বোন, ভিকারুনিসা নূন স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীর ওপর যে বর্বরোচিত ও পাশবিক হামলা হয়েছে, ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন তার তীব্র নিন্দা জানাচ্ছে। এই ন্যাক্কারজনক ঘটনা কেবল একজন মেধাবী ছাত্রীর ওপর আঘাত নয়, বরং এটি সকল নারীর মর্যাদার ওপর এক চরম আঘাত।
আমাদের দাবিগুলো:
এই সংকটকালীন সময়ে পুরো ভিকারুননিসা পরিবার ঐক্যবদ্ধ। আমাদের বোনের পরিবারকে সব ধরনের আইনি ও চিকিৎসা সহায়তা প্রদানে আমরা পাশে আছি। ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব!


