Viqarunnisa Alumni Association

ভিকারুননিসার নারী উদ্যোক্তাদের আয়োজনে শেষ হলো ‘ভিকিস মিনাবাজার’

বিশ্ব নারী দিবসকে (৮ মার্চ) সামনে রেখে ভিকারুননিসার নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং শিক্ষার্থীদের সৃজনশীলতাকে উৎসাহিত করতে দুই দিনব্যাপী আয়োজন করা হয় ‘ভিকিস মিনাবাজার ২০২৬’। ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের ৭৫ বছর পদার্পণ উপলক্ষে বছরব্যাপী উদযাপনের অংশ হিসেবে ভিকারুননিসা অ্যালামনাই এসোসিয়েশন এই মেলার আয়োজন করে

দুই দিনব্যাপী আয়োজনের শেষ দিনে শনিবার (৭ মার্চ) প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. মাহাদী আমিন। এছাড়াও ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের প্রধান অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাজেদা বেগম, শাখা প্রধানগণ, শিক্ষকবৃন্দ, ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ব্যারিস্টার ইফফাত গিয়াস ও নির্বাহী পরিচালক ডা. আফসানা আলমগীর খান সহ কার্যকরী পরিষদ ও এফবিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক ডা. আফসানা আলমগীর খান বলেন, “ভিকারুন নিসা এলামনাই এসোসিয়েশনের মূল লক্ষ্য ভবিষ্যৎ নেতৃত্বে নারীদের অগ্রগামী করা। বন্ধুত্বের বন্ধন এবং উদ্যোক্তাদের স্বপ্ন এই মূলমন্ত্র নিয়ে আয়োজন করা হয়েছে এবারের ভিকিদের মিনাবাজার ২০২৬।

অধ্যক্ষ মাজেদা বেগম এই স্কুলকে বিশ্বের রোল মডেল হিসেবে গড়ে তোলার স্বপ্নের কথা ব্যক্ত করে বলেন, কারিকুলাম ও শিক্ষার সামগ্রিক মান ও পরিবেশ উন্নয়নের জন্য সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে ভিকারুন নিসা স্কুল ও কলেজ।

প্রধান অতিথির বক্তব্যে ড. মাহাদী আমিন বলেন, “বর্তমান সরকার নারীবান্ধব পলিসি গ্রহণ করছে, যার মধ্যে উল্লেখযোগ্য ‘ওয়ান স্টপ সল্যুশন প্রজেক্ট’। নারীদের জন্য ইকো সিস্টেম গড়ে তোলা যাতে গ্রামের নারীরা ক্ষুদ্র ও কুটিরশিল্প গড়ে তুলতে পারে। প্রতি মাসে নারীদের নামে ২৫০০ টাকা ফ্যামিলি কার্ডের আওতায় চলে যাবে। নারী উদ্যোক্তাদের কর মওকুফসহ নানা রাষ্ট্রীয় সহযোগিতা প্রদান করছে সরকার। নারীদের সুরক্ষার জন্য উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ও আইনি সহায়তা প্রদান করা হবে।”

ভিকারুন নিসা অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার ইফাফাত গিয়াস সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথির কাছে ভিকারুন নিসা স্কুলের ভর্তি প্রক্রিয়াকে লটারিমুক্ত করার জন্য অনুরোধ জানান। তিনি বলেন, ভিকারুন নিসা স্কুল এবং শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষার মান উন্নয়নসহ যেকোন কার্যক্রমে সহায়তা করবে ভিকারুন নিসা অ্যালামনাই এসোসিয়েশন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ভিকি উদ্যোক্তাদের স্টল পরিদর্শন এবং সেরা স্টলের স্মারক প্রদান করেন। অনুষ্ঠান শেষে উদ্যোক্তাদের সঙ্গে আনন্দঘন সময় কাটান এবং

মিনাবাজারে আগত সবার সাথে ছবি তোলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
Scroll to Top