লেখা ও ছবি আহ্বান
ম্যাগাজিন: ‘নানা রঙের দিনগুলি’ (৭৫ বছর পূর্তি স্মারক প্রকাশনা)
প্রিয় প্রাক্তন শিক্ষার্থী, সম্মানিত শিক্ষক ও শুভানুধ্যায়ী;
আমাদের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ-এর গৌরবময় ৭৫ বছর পূর্তি (প্লাটিনাম জুবিলি) এবং আগামী ২ জানুয়ারি, ২০২৭ অনুষ্ঠিতব্য ‘গ্র্যান্ড অ্যালামনাই ডে’ উপলক্ষ্যে ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন একটি বিশেষ স্মারক ম্যাগাজিন প্রকাশের উদ্যোগ নিয়েছে।
বিদ্যালয়জীবনের সোনালি স্মৃতি, বন্ধুত্ব, শিক্ষক-শিক্ষার্থীর মধুর সম্পর্ক এবং জীবনের নানা অভিজ্ঞতাকে লেখার মাধ্যমে সবার মাঝে ছড়িয়ে দিতে আপনাদের সৃজনশীল লেখা ও দুর্লভ ছবি আহ্বান করা হচ্ছে।
বিষয়বস্তু: স্কুলজীবনের স্মৃতিচারণ, বন্ধুত্ব, সাফল্যের গল্প, প্রতিষ্ঠানের ইতিহাস ও অর্জন, কবিতা, ছোটগল্প বা প্রবন্ধ।
প্রয়োজনীয় নিয়মাবলি:
* লেখাটি অবশ্যই মৌলিক ও অপ্রকাশিত হতে হবে (বাংলা বা ইংরেজি)।
* লেখার সাথে নাম, ব্যাচ, বর্তমান পেশা ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
* ছবির সাথে সংক্ষিপ্ত ক্যাপশন ও সাল দেওয়া আবশ্যক।
* জমাদানের শেষ তারিখ: ৩০ নভেম্বর, ২০২৬
* লেখা পাঠানোর ই-মেইল: vaa.nanarongerdinguli@gmail.com
‘গ্র্যান্ড অ্যালামনাই ডে’-কে কেন্দ্র করে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এই বিশেষ প্রকাশনাকে সমৃদ্ধ করতে এবং আমাদের প্রিয় প্রাঙ্গণের স্মৃতিকে অমর করে রাখতে আপনার অংশগ্রহণ একান্ত কাম্য।
ম্যাগাজিন প্রকাশনা কমিটি
ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন
যোগাযোগ: ০১৯৩৫৩০৮২২৪